Sylhet Today 24 PRINT

উল্টো রেফারিকেই লাল কার্ড দেখালেন খেলোয়াড় !

স্পোর্টস ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

খেলার মাঠে সাধারণত খেলোয়াড় কিংবা অফিসিয়ালদের বিশৃঙ্খল আচরণে খেলা পরিচালনাকারী রেফারি লাল কার্ড দেখান। তবে এবার সেই রেফারিকেই লাল কার্ড দেখানোর মতো ঘটনা ঘটেছে তুরস্কের সুপার লিগে।

গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ চলার সময় ট্রাবজোন্সপোরের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো নিয়ে ঘটনার সূত্রপাত।

এক পর্যায়ে রেফারির হাত থেকে লাল কার্ড পড়ে যায়। সেটা কুড়িয়ে নিয়ে রেফারিকেই দেখিয়ে দেন ট্রাবজোন্সপোরের ডিফেন্ডার সালিহ দুরসুন। পরে অবশ্য এই ডিফেন্ডারকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

১৯৯৫ সালে এক ম্যাচে এমন কাণ্ড করেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবল পল গ্যাসকোয়েন। অবশ্য সেবার কার্ড ছিল হলুদ। তাই রেফারিও গ্যাসকোয়েনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.