Sylhet Today 24 PRINT

এশিয়া কাপের সময়সূচী: কবে কার খেলা

স্পোর্টস ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

বুধবার (২৪ ফেব্রুয়ারি ) থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।  এবারের আয়োজন হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। চলবে ৬ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে খেলবে বাছাইপর্বের সেরা দল সংযুক্ত আরব আমিরাত। লীগ পর্বে পাঁচটি দল একবার করে প্রত্যেকের মুখোমুখি হবে। লীগ পর্বের সেরা দুই দল খেলবে তিন মার্চের ফাইনালে।

ভারতের মোবাইল ফোন কোম্পানি মাইক্রোম্যক্স এবারের আসরের অফিসিয়াল স্পন্সর। খেলা সম্প্রচার করবে স্টার স্পোটর্স নেটওয়ার্ক। বাংলাদেশে বিটিভি, গাজী(জিটিভি) টিভি ও মাছরাঙা টেলিভিশন সরাসরি খেলা দেখাবে।

সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায়। টিকেট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের বিভিন্ন শাখায়। এছাড়া অনলাইন ও ইউসিবি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও টিকেট কাটা যাবে।

এবার দেখে নেই এবারের খেলার সময়সূচি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.