Sylhet Today 24 PRINT

বাংলাদেশ খেলবে আগ্রাসী ক্রিকেট, ভারতের ভাবনায় মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

ওয়ানডে হলে এই মুহুর্তের ফর্ম বিবেচনায় বাংলাদেশকেই ফেবারিট বলে দেয়া যেত। কিন্তু ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি বাংলাদেশ সেখানে যেন কিছুটা হলেও আনাড়ি। এই ফরম্যাটে দুর্দান্ত ভারতের সামনে তাই আগ্রাসী ক্রিকেট ছাড়া বিকল্প কিছু নেই মাশরাফির। মাহমুদুল্লাহ দলের হয়ে জানিয়ে গেলেন সে ছকেই হাঁটছে টাইগার বাহিনী।

এদিকে মুস্তাফিজকে নিয়ে আলাদা করে কৌশল ঠিক করতে ব্যস্ত ভারত, অকপটে তা জানিয়েও দিলেন বিরাট কোহলি। কোহলি বললেন, "মুস্তাফিজ রোমাঞ্চকর এক বোলার, এরকম পিচেও যে ৫/৬টা উইকেট তোলে নিতে পারে কাজেই তার বিরুদ্ধে খেলতে হলে নিজেকে আলাদাভাবে তৈরি করতে হয়, এটা চ্যালেঞ্জের।"

মুস্তাফিজকে নিয়ে ভাবলেও ভারত আছে সেরা ফর্মে। কদিন আগেই অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে টি-২০ তে উড়িয়ে সিরিজ জিতে এসেছে তারা।

তামিম নেই। ওপেনিংয়ে সৌম্যের সাথে ইমরুল নাকি মিঠুন শেষ মুহুর্ত পর্যন্ত জানা গেল না তা। এমনই গোপনে রণকৌশল ঠিক করতে ব্যস্ত মাশরাফিরা যে একাদশ নিয়ে ঘরের খবর দেয়াল পর্যন্তও আসেনি।  মাশরাফি, সাকিব, মুশফিক, মুস্তাফিজ, সৌম্য, রিয়াদ, সাব্বির এই কজনই নিশ্চিতভাবে খেলছেন।

মিরপুরের পিচে ব্যটিং বান্ধব রাখা হবে বলে জানা গিয়েছিল আগে তবে স্পোর্টিং উইকেট থাকার সম্ভাবনাই বেশি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ দুদলই চাইছে জয় দিয়ে শুরু করতে। শেষ বিচারে কে জয়ী হয় বলার উপায় নেই কারণ পাল্লা কিন্তু দুদিকেই সমান।

সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর থেকে খেলাটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজীটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস চ্যানেলে।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.