Sylhet Today 24 PRINT

মেসিকে ছাপিয়ে ‘বিশ্বরেকর্ড’ রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ফিফার বিচারে বর্ষসেরা হওয়ার নিরিখে লিওনেল মেসির পেছনেই থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যার দিক থেকে মেসিকে পেছনে ফেলেছেন রোনাল্ডো।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার ভক্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। এই গ্রহের কোনও অ্যাথলেট যে রেকর্ড গড়েননি রোনাল্ডো অবলীলায় সেই রেকর্ড গড়লেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সিআর সেভেনের ফলোয়ারের সংখ্যা ২০০ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ফেসবুকে রোনাল্ডোর ভক্তের সংখ্যা ১০৯.৭ মিলিয়ন। ইনস্টাগ্রামে ৪৯.৬ মিলিয়ন এবং টুইটারে ৪০.৭ মিলিয়ন। এই তিনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মিলিয়ে রোনাল্ডোর ভক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০,০৫৮,৪৯৪। এই সংখ্যাটি দিয়েছে হুকিট.কম।

রোনাল্ডোর ভক্তের সংখ্যা যেখানে ২০০ মিলিয়নের বেশি সেখানে মেসির ফলোয়ার ১২০.৮ মিলিয়ন। যদিও মেসির টুইটার অ্যাকাউন্টই নেই। মেসিই যখন তার ধারেপাশে নেই, তাহলে বাকিরা রোনাল্ডোর কাছে আসেন কীভাবে! বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডন, কেভিন ডুরান্ট, স্টেফ কারিরা মিলিতভাবেও রোনাল্ডোর জনপ্রিয়তায় থাবা বসাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.