Sylhet Today 24 PRINT

ওয়েলিংটনে সাউদির আগুনঝরা স্পেল, ইংলিশরা ১২৩ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৫

টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু কে জানত ওদিকে তুণে তীর দাগাচ্ছেন নিউজিল্যাণ্ড ফাস্ট বোলার টিম সাউদি।

সাউদি ঝড়ে ধ্বসে গেলো ইংল্যান্ড, যিনি একাই নিয়েছেন ৭ উইকেট মাত্র ৩৩ রানের বিনিময়ে। এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। 

জেনুইন ফাস্ট বোলিংয়ের প্রদর্শনী দেখল ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়াম। ধুঁকতে থাকা ইংল্যাণ্ডের জো রুট শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪২ রানে।

বাইরে উল্লেখ করার মতো আর কোন স্কোর নেই। দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন মঈন (২০), মর্গান (১৭) এবং বালান্স (১০), এছাড়াও অতিরিক্ত থেকে আসে ১৩ রান।

নিউজিল্যাণ্ডের পক্ষে বোল্ট, ভেট্টরি এবং মিলনে প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

এবারের বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত দলীয় সর্বনিম্ন স্কোর।

এর আগে ইংল্যাণ্ডে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। অপরদিকে নিউজিল্যাণ্ড জিতেছিল শ্রীলংকা ও স্কটল্যাণ্ডের বিপক্ষে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.