Sylhet Today 24 PRINT

ছেলের বাবা হলেন তামিম

স্পোর্টস ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। রোববার সকালে ব্যাংককের একটি হাসপাতালে জন্মগ্রহণ করে তামিম-আয়েশা দম্পতির প্রথম সন্তান।

সকালেই তামিম ইকবাল তার ফেসবুক পেজে এ খবর দেন।

সন্তান এবং স্ত্রী আয়েশা ভালো আছেন বলে জানিয়েছেন তামিম। তাদের দুজনকে ২৪ ঘণ্টা নিবীড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

স্ত্রীর পাশে থাকতে তামিম এখন ব্যাংককে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.