Sylhet Today 24 PRINT

সৌম্যের বাবার প্রত্যাশা ছেলে খেলবে বড় ইনিংস

জিম্বাবুয়ের বিপক্ষে একামত্র ওয়ানডে খেলে একাদশতম বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। তার বাবা কিশোরী মোহন সরকার।

স্পোর্টস ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে একামত্র ওয়ানডে খেলে একাদশতম বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। তার বাবা কিশোরী মোহন সরকার। বিশ্বকাপে প্রথম ম্যাচে ছেলে বড় ইনিংস খেলতে না পারায় কিছুটা হতাশ সৌম্যের বাবা।  তিনি বলেছেন, ‘সৌম্য খুব যে খারাপ খেলেছে সেটা বলব না। তবে ওর সুযোগ ছিল ইনিংসটা আরও বড় করার। যেমনটা সাকিব-মুশফিক করেছে। হয়তো টেনশনে ছিল। তারপরও বলব এতো বড় মঞ্চ; নিজের প্রথম ম্যাচে যা করেছে, সেটাও কম নয় ।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমার কাছে এই বিষয়টিই ভাল লেগেছে সৌম্যের ক্যাপাবিলিটি সম্পর্কে সবাই ধারণা নিতে পেরেছে। এতেই আমি খুশি। আমার বিশ্বাস, আমার ছেলে পরবর্তী ম্যাচগুলোতে তার দক্ষতা প্রমাণ করতে পারবে।’

সৌম্যের মায়ের কথা বলতে গিয়ে সৌম্যের বাবা বলেছেন, ‘ওর মা ক্রিকেটেরে এতো কিছু বোঝে না। ছেলে ভাল খেলেছে এতেই সে খুশি। ছেলের জন্য পুজো দিয়েছে।’

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে দল ‍যখন চাপে তখন সৌম্য ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৮ রান করেছেন এবং আফগানিস্তানের শেষ ব্যাটসম্যানকে রান আউট করে সাজঘরে ফেরত পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.