স্পোর্টস ডেস্ক | ২১ ফেব্রুয়ারী, ২০১৫
অস্ট্রেলিয়া-বাংলাদেশে ম্যাচের ভেন্যু ব্রিসবেনে বৃষ্টির দাপট কিছুটা কমলেও নির্ধারিত সময়ে টস করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক।
গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই বলে আইসিসি ম্যাচটি ওভার কমিয়ে হলেও আয়োজনের চেষ্টা চালাচ্ছে।
সাইক্লোন মার্সিয়ার প্রভাবে গত বৃহস্পতিবার ব্রিসবেনে বৃষ্টি শুরু হয়। শনিবার ম্যাচের দিন সকাল থেকে বৃষ্টি পড়তে থাকলেও দুপুরের দিকে দাপট কিছুটা কমে।
ব্রিসবেনের গ্যাবায় স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়) ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
ব্রিসবেনের মাঠ গ্যাবার পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হওয়ায় ম্যাচ আয়োজনের আশা ছাড়ছে না আইসিসি। এক বিবৃতিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আবহাওয়ার একটু উন্নতির পূর্বাভাস আছে। ওভার কমিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হতেও পারে।