Sylhet Today 24 PRINT

জয়ের আনন্দে কাঁদলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটপ্রেমী এটা সকলেই জানেন। শত ব্যস্ততায় সুযোগ পেলেই বাংলাদেশের খেলা দেখতে বসে যান। আর খেলা ঢাকায় হলে প্রায়ই তাকে দেখা যায় ভিআইপি বক্সে পতাকা হাতে।

বুধবার (২ মার্চ) পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকেই হাজির হন ভিআইপি বক্সে। এদিন আবার ছিল পতাকা দিবস। ১৯৭১ সালের এই দিনের সর্বপ্রথম উড়েছিল বাংলাদেশের পতাকা।

তবে এদিন ম্যাচ শেষ হতেই উপস্থিত সবাই সাক্ষী হলেন অদ্ভুত ঘটনার। কাঁদছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে হারানোর আনন্দের কান্না।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পরই সকল প্রোটোকল ভুলে গিয়ে সাধারণের আবেগীয় কাতারে নেমে এলেন দেশের প্রধানমন্ত্রী।

মানুষকে আনন্দে কাঁদানোর মত এমন জয় এনে দেয়ার জন্য নিজেদের গর্বিত ভাবতেই পারেন মাশরাফিরা।

ছবি: সাইফুল ইসলাম কল্লোল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.