Sylhet Today 24 PRINT

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৬

নিয়মরক্ষার ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

টসে জিতে আগে ফিল্ডিং করতে নেমেছে পাকিস্তান।

নিয়মরক্ষার এই ম্যাচেও শ্রীলঙ্কা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক পেসার লাসিথ মালিঙ্গাকে। আরব আমিরাতের সঙ্গে জেতার পর থেকেই তিনি মাঠের বাইরে। এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না মালিঙ্গার পরিবর্তে অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করা অ্যাঞ্জেলো ম্যাথুস। তার পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে দিনেশ চান্দিমালের উপর।

এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার দুই দলের জয় মাত্র একটিতে, আরব আমিরাতের বিরুদ্ধে। দুই দলই হেরেছে বাংলাদেশ ও ভারতের কাছে। এই ম্যাচে যারা জিতবে, পয়েন্ট তালিকায় অন্তত তিনে থেকে টুর্নামেন্ট শেষ করার সুযোগ পাবে তারা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.