Sylhet Today 24 PRINT

মরহুম ইকবাল হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৬

মরহুম ইকবাল হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন। শুক্রবার রাতে মেজরটিলাস্থ জাহানপুর মাঠে উক্ত ফাইনালের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

আব্দুল খালিক কুটু মিয়ার সভাপতিত্বে ও খছরুজ্জামান খছরু ও আবুল খায়েরের যৌথ পরিচালনায় বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসতিয়াক আহমেদ সিদ্দিকী, আপ্তাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফাতেমা আক্তার পারুল, জসিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুল কাদির।

 এসময় অনন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মতিউর রহমান রিপন, আব্দুস ছামিদ, আব্দুল মুমিন পাভেল, রুহেল কিবরিয়া, তোফায়েল, খুমু আহমেদ, রিংকু আহমদ, মায়াক্কিও সিদ্দিকী, রুয়েদুর রহমান চৌধুরী মনি, রাকিব আহমদ, জুয়েদ আহমদ মিনু, লিটন আহমদ প্রমুখ।

ফাইনালে বারী এন্টার প্রাইজকে ০-২ গোলে হারিয়ে সুভেজ শুভ সেভেন স্টার বিজয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.