Sylhet Today 24 PRINT

বন্ধু-স্বজনদের জন্য পর্যাপ্ত টিকেট পাননি মাশরাফিও

স্পোর্টস ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৬

এশিয়া কাপের ফাইনালের জন্য টিকেটের হাহাকার চলছে গত দুদিন। টিকেট কিনতে আসা হাজার হাজার জনতার চাপ সামলাতে না পেরে পুলিশকে করতে হয়েছে লাঠিচার্জ।

এমনকি  ক্রিকেটাররাও বন্ধু-স্বজনদের জন্য চেয়ে পর্যাপ্ত টিকেট পান নি।  অধিনায়ক মাশরাফি  ২৫ টিকিট চেয়েও শেষ পর্যন্ত মাশরাফি ৫টি টিকিট ব্যবস্থা করতে পেরেছেন। এই খবরে টিকেট না পাওয়ারা স্বস্তি বোধ করতেই পারেন।

টিকিট নিয়ে দর্শকদের এমন কষ্ট দেখে মাশরাফি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সকালেই দেখেছি, অনেক মানুষ টিকিটের জন্য লাইন দিয়ে আছে। একটি টিকিটের জন্য অনেক কষ্ট করেছে, অনেকেই নাকি বেশ সমস্যায়ও পড়েছেন। আমরা ভালো খেললে প্রায়ই এটা হয়ে আসছে। এখন আরও বেশি হচ্ছে।’

একইভাবে নুরুল হাসান সোহান ১০টি টিকিট চেয়ে ৪টি পেয়েছেন বলে জানিয়েছেন। তাদের মতো একই অবস্থা বাকি ক্রিকেটারদেরও। তারা সবাই প্রত্যাশিত টিকিটের চেয়ে পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.