স্পোর্টস ডেস্ক | ২১ ফেব্রুয়ারী, ২০১৫
রবিবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু, ব্রিসবেনের আবহাওয়া প্রতিকূলে থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আইসিসি। ম্যাচটির পয়েন্ট দুই দলের কাছে ভাগাভাগি করে দেয়া হয়। এতে দুই ম্যাচ মিলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট অর্জন করে।
গ্রুপ ‘এ’ তে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন তিনে অন্যদিকে অস্ট্রেলিয়ার দুই ম্যাচ মিলে বাংলাদেশের একই পয়েন্টের কক্ষপথে রয়েছে। অর্থাৎ তিন পয়েন্ট। কিন্তু অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে। হিসেবের অংকটা অন্য জায়গায়?
তবে, ব্রিসবেনের এই পরিত্যক্ত ম্যাচ বাংলাদেশের জন্য ভাগ্যের দ্বার খুলে দিয়েছে বলা যায়। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের জন্য। ভাগ্য সুপ্রসন্ন হলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারে বাংলাদেশ। এখনও সেই সুযোগ রয়েছে বাংলাদেশের।
কিন্তু ভাবছেন কিভাবে? একটু আগেই বলেছিলাম যে, হিসেবের অংকটা অন্য জায়গায়?বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের সূচনাটা হয়েছিল দুর্দান্ত জয় দিয়েই। আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল ব্যবধানের জয়ে বাংলাদেশের পয়েন্ট তালিকায় যোগ হয় রান রেটের ‘প্লাস’ হিসাব। আর পয়েন্ট তালিকায় দুই পয়েন্ট যোগ করার সাথে সাথে রান রেটেও ‘+২.১০০’ যোগ করে নেয় বাংলাদেশ। এর সাথে যোগ হয় ব্রিসবেনের ভাগ করে নেয়া ১ পয়েন্ট।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার তিন পয়েন্টের সাথে যোগ হয় রান রেটের ‘+২.২২০’ পয়েন্ট। গ্রুপ শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে জয় নিয়ে গ্রুপ শীর্ষে কিউইরা।
এদিকে, শ্রীলঙ্কা ১টি ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় শূন্য রয়েছে এমনকি রান রেটের দিকে ‘মাইনাস’ ঘরে রয়েছে গত বিশ্বকাপের রানার আপ দল। যদিও লঙ্কান্দের দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপরীতে। ম্যাচে জয় পেলেও বিশাল ব্যবধানে জয় পেতে হবে। না হলে রান রেটে পিছিয়ে থাকবে এই লঙ্কান দল।
ত্রিদেশীয় সিরিজে রানার আপ দল ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের সর্বনিম্নে। দুই ম্যাচে বিশাল ব্যবধানে হেরে তাদের এই অবস্থান। মাইনাসের ঘর থেকে বেরিয়ে আসতে হলে বাকি চারটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে। না হলে প্রথম রাউন্ড থেকেই বিদায় হতে পারে ইংলিশরা। গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
তবে, গ্রুপে স্কটল্যান্ড ও আফগানিস্তান থাকলেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালের জন্য নিশ্চিত। যুদ্ধটা তাহলে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়েই।
কিন্তু বাংলাদেশের সুবর্ণ সুযোগ রয়েছে স্কটল্যান্ডের সাথে ম্যাচ জেতার। আফগানিস্তানের ন্যায় স্কটল্যান্ডের সাথে বিশাল জয় নিয়ে ম্যাচ জিততে পারলে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে দেখা যেতে পারে। যদিও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচে শ্রীলঙ্কা ছাড় নাও দিতে পারে। কিন্তু বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করতে পারে তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বলা যায়।কেননা, গ্রুপ থেকে চারটি দল খেলবে কোয়ার্টার ফাইনালের নকআউট পর্বে। এতে বাংলাদেশ যেতেই পারে বলে আশা করা যায়। কিন্তু, যদি ইংল্যান্ড পর পর চারটি ম্যাচ জিততে পারে তাহলে পরিসংখ্যানে চলে আসতে পারে ইংলিশরা। আবার, শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার যুদ্ধে ছাড় দেবেনা অস্ট্রেলিয়া। কেননা শ্রীলঙ্কা স্কোয়াড বর্তমানে যে অবস্থানে রয়েছে তাতে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ জেতাটা তেমন কষ্টসাধ্য নয়। কিন্তু, ভাগ্য বলেও কিছু কথা রয়েই যায়।
এদিকে, অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচটি রয়েছে গ্রুপ শীর্ষের নিউজিল্যান্ডের সাথে। যদি অস্ট্রেলিয়া সেই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে যায় আর এদিকে বাংলাদেশ যদি স্কটল্যান্ডকে হারাতে পারে তাহলে পরিসংখ্যান ভিন্ন কথা বলবে। কিন্তু এর মাঝে রয়েছে বাংলাদেশ –শ্রীলঙ্কা ম্যাচটি। যেখানে বাংলাদেশকে লড়তে হবে সেরা দিয়েই। তবেই, কোয়ার্টার ফাইনালের নিশ্চিত যাত্রার স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। কিন্তু, শ্রীলঙ্কা- ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে কোয়ার্টার ফাইনালের পথ নিশ্চিত বলেই ধরা যায় বাংলাদেশের জন্য।আর বাংলাদেশ যদি স্কটল্যান্ডের পাশাপাশি শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডকে ধরাশায়ী করতে পারে তবে আর পিছু ফিরে তাকাতে হবে না টাইগারদলকে। আবার, ইংল্যান্ড আর যে কোন একটি ম্যাচ হারলেই কোয়ার্টার ফাইনালের পথ সুগম হয়ে যাবে টাইগার বাহিনীর।
এবার আসি, স্কটল্যান্ড আর আফগানিস্তানকে নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের কাছে হেরে আফগানিস্তান পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। রয়েছে মাইনাস রান রেটে। লড়তে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে। এমনকি স্কটল্যান্ডেরও একই অবস্থা। সে কারণেই আফগানিস্তানকে এবং স্কটল্যান্ডকে এই হিসেবে না ধরাই যায়। কিন্তু, দুর্ঘটনা শব্দটি হিসেবে রাখতেই হয়।
তবে, রবিবার শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের ম্যাচটি অনেকটাই নিশ্চিত করে দিতে পারে এই হিসেবের সমাধান। বাদ পড়ছেনা দুর্ঘটনা কিংবা ভাগ্য শব্দটি। হিসেবের সাথেই যুক্ত এই দুই শব্দ। এই দুই শব্দই পারে হিসেবের খাতা বন্ধ করে দিতে।