Sylhet Today 24 PRINT

মাশরাফি ২৫ চেয়ে পেলেন মাত্র ৫ টিকিট

স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৬

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে টিকিট নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকেরা চাহিদামত টিকিট না পেয়ে অনেকেই পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন এটা পুরনো খবর।

সাধারণ ক্রিকেটপ্রেমিদের মত টিকিটের আকাল জাতীয় দলের ক্রিকেটারদের জন্যে। খোদ মাশরাফিই পান নি চাহিদামত টিকিট।

বাংলাদেশের সফলতম ও বর্তমান অধিনায়ক বিসিবির কাছে টিকিট চেয়েছিলেন ২৫টি, কিন্তু পেয়েছেন মাত্র ৫টি। শনিবার সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

টিকিট নিয়ে দর্শকদের এমন কষ্ট দেখে মাশরাফি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সকালেই দেখেছি, অনেক মানুষ টিকিটের জন্য লাইন দিয়ে আছে। একটি টিকিটের জন্য অনেক কষ্ট করেছে, অনেকেই নাকি বেশ সমস্যায়ও পড়েছেন। আমরা ভালো খেললে প্রায়ই এটা হয়ে আসছে। এখন আরও বেশি হচ্ছে।’

অন্যদিকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের নাকি দরকার ৫০-৬০টি টিকিট। তবে পরিস্থিতি যা, তাতে নাকি আশাই ছেড়ে দিয়েছেন মুশফিক।

তবে ভাগ্য একটু ভালো দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। ১০টি টিকিট চেয়ে তিনি পেয়েছেন চারটি। মাশরাফির চেয়ে গড়ে তিনি এগিয়ে আছেন। কম বেশী এমন অবস্থা জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদেরও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.