Sylhet Today 24 PRINT

ফাইনালের মাধ্যমে ‘ফিফটি’ করছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৬

মুশফিকুর রহিম, দুর্দান্ত প্রতিভাবান এক ক্রিকেটার। বাংলাদেশ দলের অপরিহার্য এ সদস্য বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

খেলছেন টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সহ সব ধরনের ক্রিকেট। উইকেটের পেছনে-সামনে সব জায়গায়ই দায়িত্ব নিয়ে খেলে থাকেন ছোটখাটো গড়নের এ ব্যাটসম্যান।

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ভারতের বিপক্ষে আজ মাঠে নামলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার 'ফিফটি' করবেন তিনি।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক থেকে বাংলাদেশ এ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৫৪টি।

এর মধ্যে পাঁচটিতে ছিলেন না মুশফিক। বাকি ৪৯টিতেই খেলেছেন তিনি। এই ৪৯ ম্যাচে মুশফিক রান করেছেন ৬৫৫। সর্বোচ্চ ইনিংস ৫০, ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এর পর সেরা পাঁচে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ (৪৫), তামিম ইকবাল (৪৫) ও মাশরাফি বিন মুর্তজা (৪১)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.