স্পোর্টস ডেস্ক | ০৬ মার্চ, ২০১৬
এশিয়া কাপে বাংলাদেশ-ভারতের জমজমাট এক ফাইনালের আশায় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি।
রোববার দুপুর থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থামলেও সাড়ে ছয়টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। চলে গেছে বিদ্যুৎও। এমন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
অনেকের মনে প্রশ্ন জেগেছে, শেষ পর্যন্ত খেলা না হলে কী হবে। তাদের জানিয়ে রাখা ভালো, শিরোপা নির্ধারণী এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নেই। তাই ম্যাচ পরিত্যক্ত হলে দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।