Sylhet Today 24 PRINT

একাদশে নাসির-রনি

স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৬

ভারতের বিপক্ষে ফাইনালের আগে টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন। আরাফাত সানির জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বিপিএল মাত করা বাহাতি পেসার আবু হায়দার রনি এবং মোহাম্মদ মিথুনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাসির হোসেন।

টুর্নামেন্টের শুরু থেকেই চার পেসার নিয়ে খেলা টিম টাইগার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে তিন পেসার এবং এক স্পিনারকে নিয়ে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের অনুপস্থিতিতে দলে জায়গা পান আরাফাত সানি।

পাকিস্তানের ব্যাটিং অর্ডারের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে তখন জানানো হয়েছিলো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

অন্যদিকে, নাসিরকে একাদশে দেখার দাবি ছিলো টাইগার ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বেশ আগে থেকেই। নুরুল হাসান এবং মোহাম্মদ মিথুনের ব্যর্থতায় সে পথ প্রসস্থ হলো ‘মিস্টার ফিনিশারের’।

ভারতের ব্যাটিং অর্ডারের কথা মাথায় দলে চার পেসার খেলানো হচ্ছে বলে জানানো হয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.