Sylhet Today 24 PRINT

টুর্নামেন্ট সেরা সাব্বির, বোলিংয়ে সেরা আল-আমিন

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৬

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সবগুলো অর্জনই এসেছে, কেবল কাপটাই জেতা হল না মাশরাফিদের।

ব্যাট-বলে সেরার মুকুটই বলে দেয় এশিয়া কাপে কতটা দাপট ছিল বাংলাদেশের।

১৭৯ রান করে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান সাব্বির রহমানের। এই কারণে সেরা খেলোয়াড়ের পাঁচ হাজার ডলারের পুরষ্কারটাও তিনিই পেয়েছেন।

১১ উইকেট নিয়ে টুর্নামেন্টে সেরা বোলার হয়েছেন আল-আমিন হোসেন।  কুলেস্ট প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের পুরষ্কার হিসেবে পেয়েছেন আড়াই হাজার ডলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.