Sylhet Today 24 PRINT

কানহাইয়াকে সমর্থন দিয়ে তোপের মুখে সুরেশ রাইনা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৬

ভারতের জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমারের সমর্থনে সোশ্যাল নেটওয়ার্কে মুখ খুলেছেন ক্রিকেটার সুরেশ রায়না। কানহাইয়ার একটি বক্তৃতার প্রশংসা করতে দেখা গিয়েছে রায়নাকে। কানহাইয়ার প্রতিটি কথার মধ্যে সততা রয়েছে বলে মন্তব্য করেন রায়না।

কিন্তু এর পরেই পাল্টা আক্রমণ। কয়েক ঘণ্টার মধ্যেই রায়নার গায়ে ‘পাকিস্তানি’, ‘প্রতারক’, ‘দেশদ্রোহী’-গোত্রের তকমা পড়ে যায়। এমনকী ভারতীয় ক্রিকেট দলে তাঁকে আর ঠাঁই দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করা হয়। তবে রায়নার সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.