Sylhet Today 24 PRINT

এমপিএলঃ দ্বিতীয় দিনে ৪টি খেলা অনুষ্ঠিত

সোমবার দ্বিতীয় দিনে টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন জয় পেয়েছে বিবিএ ২৮তম(সি), বিবিএ ৩৩তম(বি), এলএলবি ২২তম এবং সিএসই ৩৫তম (সি) ব্যাচ ।

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

নগরীর এমসি কলেজ মাঠে চলছে এয়ারটেল ৬ষ্ঠ মেট্রোপলিটোন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ । সোমবার দ্বিতীয় দিনে টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন জয় পেয়েছে বিবিএ ২৮তম(সি), বিবিএ ৩৩তম(বি), এলএলবি ২২তম এবং এলএলবি ২৭তম ব্যাচ  ।  

টুর্নামেন্টের ৫ম ও দ্বিতীয় দিনের প্রথম খেলায় বিবিএ ২৮তম (সি) ব্যাচ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় । নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে । মুত্তাহার ১৩ বলে ৩৯ রান করেন , হাবিবের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩১ রান ।
জবাবে এলএলবি ২৩তম ব্যাচ ৩ উইকেটে ১১১ রান সংগ্রহ করে ৫ রানে হেরে যায় । জহির ২৭ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন । বেলাল ৫ বলে ২৪ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ।


৬ষ্ট ম্যাচে বিবিএ ৩৩তম(বি) ব্যাচ সিএসই ৩২তম ব্যাচকে ২ রানে হারিয়েছে
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে  টস জিতে নির্ধারিত ৮ ওভারে ৯৩ রান সংগ্রহ করে । আকাশ ১৭ বলে ৪৪ রান ও ইমরান ১৫ বলে ১৮ রান করেন । জবাবে সিএসই ৩২ তম ম্যাচ ৫ উইকেটে ৯১ রান করতে পারে।
জয়ী দলের ইমরান ১৮ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ।


৭ম ম্যাচে এলএলবি ২২তম ১০ উইকেটে  বিবিএ ২৭তম ব্যাচকে হারিয়েছে । প্রথমে ব্যাট করে বিবিএ ২৭তম সিক্সার ব্যাচ ৮ ওভারে ৫ উইকেটে ৭৩ রান করে। জবাবে কোন উইকেট না হারিয়েই ৬ ওভারে জয় তোলে নেয় এলএলবি ২২তম ব্যাচ ।
এই ম্যাচে ২৪ বলে ৪১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মিসকাথ ।


টুর্নামেন্টের ৮ম ম্যাচে ও দ্বিতীয় দিনের শেষ খেলায় ১১ রানে সিএসই ৩৫তম (সি) ব্যাচকে হারিয়েছে এলএলবি ২৭তম ব্যাচ । জয়ী দলের মোজাক্কির ১৪ বলে ৫০ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন । 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.