Sylhet Today 24 PRINT

ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে আইরিশদের বিদায়

ক্রীড়া প্রতিবেদক |  ১১ মার্চ, ২০১৬

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত শুরু হয়েও শেষ হতে পারল না বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। ১২ ওভারে নেমে আসা ম্যাচ টস হেরে ব্যাট করা বাংলাদেশ দুই উইকেট ৯৪ রান তুলতেই আবার বৃষ্টি শুরু হলে আর খেলার সম্ভবনা না দেখায় দুই আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন।

এতে ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুদল, ফলে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছে আইরিশরা। নেট রান রেটে এগিয়ে থাকায় ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের উপরেই আছে মাশরাফিরা।

দিনভর থেমে থেমে বৃষ্টি আর ঝড়ো হাওয়া ছিল। ওসব যখন থামল তখন হিমাচল প্রদেশের ধর্মশালা দেখল অন্য ঝড়। এ ঝড়ে নাম তামিম ঝড়।

বৃষ্টির জন্যে আবহাওয়াবিদদের পূর্বাভাস ছিল, কিন্তু তামিম ঝড়ের এমন পূর্বাভাস আগে পায় নি আয়ারল্যান্ড।

আইসিসির এ সহযোগি দলের বোলারদের ওপর শাসন চালিয়েছে তার ব্যাট।

আউট হয়ে যাওয়ার আগে ২৬ বলে করেন ৪৭ রান। তামিমের আউট হবার সঙ্গে সঙ্গেই ফের বৃষ্টি নামল।

অপর ওপেনার সৌম্য সরকার করেন  সৌম্য ১৩ বলে ২০ রান করে আউট হন। ৯ বলে ১৩ রান করে সাব্বিরের সাথে কোন বল না খেলা অপরাজিত ছিলেন সাকিব।

১৩ মার্চ ওমানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.