Sylhet Today 24 PRINT

শনিবার চেন্নাই যাচ্ছেন সানি, সোমবার তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৬

আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে শনিবার চেন্নাইয়ের উদ্দেশে ধর্মশালা ছাড়বেন আরাফাত সানি। তাসকিন আহমেদ যাবেন ধমর্শালা পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলা শেষে সোমবার। রোববার ওমানের বিপক্ষে খেলার মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

রোববার পরীক্ষা দেবেন আরাফাত সানি আর মঙ্গলবার পরীক্ষা দেবেন তাসকিন আহমেদ।

আরাফাত সানি শনিবার সকালে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তাসকিন আহমেদ রোববার পর্যন্ত দলের সঙ্গে থেকে সোমবার চেন্নাইয়ের উদ্দেশ্যে বিমান চাপবেন।

পরদিন অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা দিয়ে যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। রোববার ওমানের বিপক্ষে তাসকিনকে চায় টিম ম্যানেজম্যান্ট।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে বাংলাদেশ ডাচদের বিপক্ষে মুখোমুখি হয়েছিলো। ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে আইসিসি।

শনিবার চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পরে সোমবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন সানি।

সুপার টেনে উঠলে ধর্মশালা থেকে দিল্লি হয়ে কলকাতা যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে ১৬ মার্চ প্রতিপক্ষ পাকিস্তান।

৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল তাসকিন ও সানির বোলিং অ্যাকশন।

এমনিতে দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা করানোর নিয়ম থাকলেও আইসিসি টুর্নামেন্ট চলার সময় সময় পাওয়া যায় এক সপ্তাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.