Sylhet Today 24 PRINT

সব ফরমেটেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৬

টেস্টে ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের চেয়ারে আগেই বসেছিলেন এবার টি-টোয়েন্টিতেও দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে।  দ্বিতীয়স্থানে থাকা তামিম ইকবাল এবার পেছনে ফেললেন সাকিবকে। শুক্রবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ করে সাকিবকে পেছনে ফেলেন তিনি। ফলে ক্রিকেটের তিন ফরমেটেই সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিম ইকবালের দখলে।

এখন তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকই শুধু নন, তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসও তার দখলে।

৯৪২ রান নিয়ে আজ (শুক্রবার) ব্যাট করতে নেমেছিলেন তামিম। আর সাকিবের রান ছিল ৯৭৯। আগের ম্যাচে অপরাজিত ৮৩ করা তামিম এই ম্যাচেও শুরু থেকে ছিলেন দারুণ ছন্দে। কিন্তু ১১ রান দূরে থাকতেই আউট হয়ে গেলেন। অবশ্য ততক্ষণেই সাকিবকে পেছনে ফেলে ১০ রানে এগিয়ে গেছেন তিনি।

টেস্টে তামিমের রান ৩ হাজার ১১৮। ওয়ানডেতে ৪ হাজার ৭১৩। টি-টোয়েন্টিতে ৯৮৯। ফলে তিন ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ রান এখন তামিমের নামের পাশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.