Sylhet Today 24 PRINT

তামিমকে অশ্বিনের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৬

বাংলাদেশ-ওমানের ম্যাচের আগে ওমান জিতলে ক্রিকেট খুশী হবে বলে মন্তব্য করেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর বাংলাদেশের জয়ের পর তামিম ইকবালের সেঞ্চুরির জন্যে তাঁকে অভিনন্দন জানাতে ভুল করেন নি এ স্পিনার।
 

সুপারটেনের এ কোয়ালিফায়ার ম্যাচে তামিমের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ জয়লাভ করে।

তামিম মাত্র ৬৩ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন। আজকের ম্যাচে জিতলেই সুপার টেন নিশ্চিত বাংলাদেশের।

এর আগে, অশ্বিন তার প্রথম টুইটে জানান, বাংলাদেশ ওমানের ম্যাচটা দেখার জন্য আর অপেক্ষা ধরে রাখতে পারছি না। বাংলাদেশ জিতলে পুরো দেশ খুশি হবে, অপরদিকে ওমান জিতলে ক্রিকেট খুশি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.