Sylhet Today 24 PRINT

এমপিএলঃ ৪র্থ দিনে ৪টি খেলা অনুষ্ঠিত

বুধবার ৪র্থ দিনে টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন জয় পেয়েছে বিবিএ ৩১তম (বি), বিবিএ ৩০ তম, বিবিএ ৩৫ তম (বি) এবং বিবিএ ৩২ (বি) তম ব্যাচ।

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

নগরীর এমসি কলেজ মাঠে চলছে এয়ারটেল ৬ষ্ঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ যার মিডিয়া পার্টনার হিসেবে আছে সিলেট বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে২৪.কম

বুধবার ৪র্থ দিনে টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন জয় পেয়েছে বিবিএ ৩১তম (বি), বিবিএ ৩০ তম, বিবিএ ৩৫ তম (বি) এবং বিবিএ ৩২ (বি) তম ব্যাচ।  

আজকের খেলায় বিবিএ ৩১ তম (বি) ব্যাচ শেষে ব্যাটিং করে ৩ উইকেটে সিএসই ৩১ তম ব্যাচকে হারায়। এতে নাইম ৬ বলে ৯ রান ও ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

অপর ম্যাচে বিবিএ ৩০ তম ব্যাচ বিবিএ ২৯ তম ব্যাচকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। খালেদ ৫ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

অন্যদিকে বিবিএ ৩২ তম (বি) ব্যাচ শেষে ব্যাটিং করে ৫ উইকেটে এলএলবি ২৮ তম ব্যাচকে হারায়। উক্ত খেলায় রনি ৪ বলে ৭ রান ও ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

শেষ ম্যাচে বিবিএ ৩৫ তম (বি) ২৩ রানে বিবিএ ৩৫ তম (এ) ব্যাচকে হারায়। উক্ত খেলায় কাউসার ১৬ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.