Sylhet Today 24 PRINT

আফ্রিদির সন্তানের মা হতে চলেছি, দাবি অভিনেত্রী আরশী\'র

ওয়েব ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

মাত্র কয়েকমাস আগে ছোট পর্দার অভিনেত্রী এবং মডেল আরশী খান পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে দাবি করেছিলেন।

তিনি জানিয়েছিলেন, আফ্রিদির সঙ্গে তিনি সহবাস করেছেন!এখন তিনি নতুন বিস্ফোরণ ঘটালেন।

সম্প্রতি তিনি টুইটারে এক অতি গোপন তথ্য শেয়ার করলেন!

যা শুনে অনেকের চোখ কপালে উঠে গিয়েছে!

এক ভিডিও মেসেজের মাধ্যমে আর্শী দাবি করেন, তিনি আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন।

তিনি টুইট করেন, ''যাঁরা প্রশ্ন করছেন, তাঁদের জন্য বলছি... হ্যাঁ, আমি সন্তানসম্ভবা''।

তিনি আরও জানান, ভূপালে তিনি সন্তানের জন্ম দেবেন। কারণ এটা তাঁর ব্যক্তিগত ইচ্ছা।

পাকিস্তানে আর্শীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে এক পাক ধর্মযাজক। আফ্রিদির সঙ্গে সহবাসের কথা খোলসা করার জন্যই ওই ফতোয়া জারি করা হয়।

যদিও,আর্শীর সঙ্গে কোনওপ্রকার সম্পর্কের কথা অস্বীকার করেছেন আফ্রিদি। বর্তমানে টি-২০ বিশ্বকাপের জন্য কলকাতায় রয়েছেন পাক অধিনায়ক। সুত্র: এবিপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.