Sylhet Today 24 PRINT

বেঙ্গালুরু পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

পাকিস্তানের সাথে ৫৫ রানের পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে না উঠতে আবার বিমান ধরতে হল মাশরাফিদের। টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরুতে পৌঁছেছে মাশরাফি বাহিনী।

২১ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে  অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কলকাতা ছাড়ে টাইগাররা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে দুপুর একটার দিকে বেঙ্গালুরু পৌছায় সাকিব-তামিমরা। ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখে আজ কোন অনুশীলন রাখা হয়নি।

২৩ মার্চ একই ভেন্যুতে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.