Sylhet Today 24 PRINT

সানির পর তাসকিনকেও নিষিদ্ধ করল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০১৬

প্রথমে জানা গিয়েছিল কেবল আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। পরে আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে সানির মত তাসকিনকেও সাময়িক ভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।


ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, চেন্নাই ল্যাবে বোলিং পরীক্ষা দিয়ে উৎরাতে না পারায় এই দুই বোলারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

২১ মার্চ অস্ট্রেলিয়ার সাথে বেঙ্গালুরুতে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। তার ঠিক আগেই তাসকিন ও সানিকে নিষিদ্ধ করায় মারাত্মক অপ্রস্তুত অবস্থায় পড়েছে বাংলাদেশ।

আইসিসি তাদের প্রতিবেদনে ব্যাখ্যা দিয়ে বলে, "আরাফাত সানির বেশিরভাগ বলে তাঁর হাত ১৫ ডিগ্রির বেশি বাঁকে"

তাসকিন সম্পর্কে বলা হয়, "তাসকিনের সব বল বৈধ নয়"




ক্রিকেটে ফিরতে হলে বোলিং সংশোধন করে তাদের আবার পরীক্ষায় পাশ করে ফিরতে হবে।

গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সানির বায়ো-মেকানিক্যাল টেস্ট নেয়া হয়। পরদিন পরীক্ষা দেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন দুই অাম্পায়ার।

আম্পায়ার এস রাবি ভারতের এবং রড টাকার অস্ট্রেলিয়ান আম্পায়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.