স্পোর্টস ডেস্ক | ১৯ মার্চ, ২০১৬
আরাফাত সানির পর তাসকিন আহমেদের বোলিং একশনও অবৈধ্য ঘোষণা করে তাকে নিষিদ্ধ করায় বিশ্বকাপ চলাকালীন সময়ে চরম বিপাকে পড়া বাংলাদেশ দলে যোগ দিতে ভারত উড়ে যাচ্ছে অফস্পিন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।
এর আগে সানির পরিবর্তে সাকলাইন সজীবকে দলে নেয়া হয়েছিল।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে হতাশার দিনে একই সাথে দলের দুই মূল বোলারকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।