Sylhet Today 24 PRINT

দলকে শুভকামনা জানিয়ে বিদায় নিলেন সানি

ক্রীড়া প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০১৬

আজ দুপুরেও ছিলেন ফুরফুরে। অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে চলছিল নানা পরিকল্পনা। অথচ খানিক পরেই রাজ্যের হতাশা নিয়ে টিম হোটেল ছেড়ে দেশের পথ ধরছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। বোলিং একশন বৈধ না হবার কথা বলে আইসিস তাকে ও তাসকিন আহমেদকে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করেছে।


আরাফাত সানি সতীর্থদের ছেড়ে আসার সময় তাঁর ফেসবুক পাতা থেকে দলকে শুভকামনা জানিয়েছে। তিনি লিখেছেন, "পরবর্তী ম্যাচগুলোর জন্য  বাংলাদেশ দলেকে শুভকামনা। সবাইকে খুব মিস করব"।

বোলিং একশন অবৈধ হবার পর তাঁর বদলে দলে যোগ দিতে ইতিমধ্যে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.