নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
নগরীর এমসি কলেজ মাঠে চলছে এয়ারটেল ৬ষ্ঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ । বৃহস্পতিবার ৫ম দিনে টুর্নামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে জয় পেয়েছে বিবিএ ৩৩তম(বি), ইংরেজি ৩০তম ও বিবিএ ৩৫তম (সি) ।
দিনের প্রথম খেলাটি শৃঙ্খলাজনিত কারনে বাতিল করা হয়েছে ।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বিবিএ ২৮তম(সি) ও বিবিএ ৩৩তম(বি) ব্যাচ। টসে জয়লাভ করে বিবিএ ৩৩তম (বি) ব্যাচ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় । ব্যাট করতে নেমে বিবিএ ২৮তম (সি) ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে । মুক্তার ১৮ বলে ৪১ রান করেন । জবাবে ৫ উইকেট হারি ৭ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় বিবিএ ৩৩তম (বি) ব্যাচ । দলের পক্ষে ইমরান ১৩ বলে সর্বোচ্চ ৩৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন । জয়ী দলের রাহাত ১৪ বলে ২৭ ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ।
দিনের তৃতীয় ম্যাচে বিবিএ ৩২তম (এ) ব্যাচকে ৭ উইকেটে হারিয়েছে বিবিএ ৩৫তম (সি) ব্যাচ ।
প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৭ উইকেটে ৬২ রান সংগ্রহ করে বিবিএ ৩২তম (এ) । জবাবে মাত্র ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বিবিএ ৩৫তম (সি) । ৯ বলে ৩৮ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন নাঈম ।
দিনের শেষ খেলায় এলএলবি ২২তম ব্যাচ ৭ উইকেটে এলএলবি ২৭তম ব্যাচকে হারিয়েছে ।
প্রথমে ব্যাট করে এলএলবি ২৭তম ব্যাচ মাত্র ১৫ রান সংগ্রহ করে । জবাবে এলএলবি ২২তম ব্যাচ কোন উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ।
প্রসঙ্গত এই টুর্নামেন্টটিতে প্রতিটী দলে ৮জন করে খেলোয়াড় অংশ নেন এবং ৮ ওভারের খেলা হচ্ছে ।