Sylhet Today 24 PRINT

ক্যারিবিয়ানদের সাথেও হারল মেয়েরা

স্পোর্টস ডেস্ক |  ২০ মার্চ, ২০১৬

এবারের টি-টোয়ন্টি বিশ্বকাপে জয়ের দেখা এখনো পায়নি বাংলাদেশ নারী দল। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৯ রানে হেরেছে তারা।

রোববার (২০ মার্চ) চেইন্নাইয়ে টস জিতে ব্যাটিং নিয়ে ম্যাথুস ও টেইলরের চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসে ভর করে ১৪৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়ান মেয়েরা।

১৪৯ রানের লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারেন নি জাহানারা-সালমারা। ৯৯ রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ে টুর্নামেন্টের পরের পর্বে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। এদিনও দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন উইকেট রক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.