Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ার গুগল \'ডুডলে টাইগারদের ম্যাচ\'

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুগল ডুডলেও।

সোমবারের (২১ মার্চ) ম্যাচকে সামনে রেখে ডুডল তৈরি করেছে গুগল অস্ট্রেলিয়া। 

ডুডলে দেখা যায়, ২২ গজের পিচের ওপরে লাল, হলুদ, বেগুনি রঙে গুগল শব্দটি লেখা। এর দুই প্রান্তে দু’টি বিন্দুর মাধ্যমে স্ট্যাম্পের উপস্থিতি বোঝানো হয়েছে।

ডুডলটির মাঝখানে ভিন্ন রঙে আড়াআড়ি দু’টি ব্যাট দুই দেশের ক্রিকেট লড়াইয়ের ইঙ্গিত। আর লড়াইয়ের মূল উপাদান বল রয়েছে সবার উপরে।

বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকতে সোমবারের ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরত্বপূর্ণ। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

উল্লেখ্য,বিশেষ দিবস বা ঐতিহাসিক দিনকে স্মরণ গুগল তাদের লোগো পরিবর্তন করে থাকে। এটা গুগল ডুডল নামে পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.