Sylhet Today 24 PRINT

অবশেষে টস জেতা মাশরাফি নিলেন বোলিং, ফিরেছেন তামিম

স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৬

টানা ৭টি টস হারার পর ভারতের সাথে সুপার টেনের ম্যাচে অবশেষে টসে জিতেছেন মাশরাফি মুর্তজা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সুস্থ হয়ে একাদশে ফিরেছেন তামিম ইকবাল। একাদশের বাইরে চলে গেছে সাকলাইন সজীব।

পয়েন্ট টেবিলে দুই ম্যাচে এক জয়ে চার নম্বরে টিম ইন্ডিয়া। সমান ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ।  অন্যদিকে, টানা তিন জয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এর পরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.