Sylhet Today 24 PRINT

পাকিস্তানকে বিদায় করে টিকে রইল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৬

সুপার টেনের ম্যাচে পাকিস্তানকে ২১ রানে পরাজিত করে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার(২৫ মার্চ) মোহালিতে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মিথের ৬১ ও ক্রিকেটকে বিদায় জানানো ওয়াটসনের ২৮  বলে ৪৪ রানের সৌজন্যে ১৯৩ রানের পাহাড় গড়ে অসিরা। বিশাল টার্গেটের নিচে চাপা পড়ে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে না পেরে হেরেই বিদায় নেয় আফ্রিদির দল।

১৯৪ রানের টার্গেটে ব্যাট করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন খালিদ লতিফ, শোয়েব মালিক করেন ৪০ রান। তবে আর কেউ দাঁড়াতে না পারায় ১৭২ রানেই থামে তারা।

এই জয়ের ফলে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পরের ম্যাচই হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনালে উঠার নির্ধারনী ম্যাচ। গ্রুপ বি থেকে টানা তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ চারে পা দিয়েছে নিউজিল্যান্ড।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.