Sylhet Today 24 PRINT

বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিতে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৬

নাটকীয়তায় মোড় নেয়া ম্যাচ শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
ফলে বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার দৌড় থেকে বাদ পড়ল। একই সাথে বিদায় নিশ্চিত হল দক্ষিণ আফ্রিকারও।

দিল্লির ফিরোজ শাহ কোটলাতে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে এই অবস্থা থেকেই দলকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড় করান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুউস ও কাপুগেদারা। এই দুজন ৮০ রানের জুটি গড়ার পাশাপাশি রানের চাকাও দ্রুত বাড়াতে থাকেন।

একসময় প্রায় হাতছাড়া ম্যাচকেও হাতের মুঠোয় এনে ফেলেছিল লংকানরা। তবে ম্যাথিউস ৭৩ রান করে একপ্রান্তে টিকে গেলেও অপরপাশে থাকা আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় বিদায় নিল ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের ক্রিস জর্দান ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টস জিতে ইংলিশদের ব্যাট করতে পাঠায় শ্রীলংকা। বাটলারের ৬২ ও জেসন রায়ের ৪২ রানের সৌজন্যে ১৭১ রান করে জয়ের ভীত তৈরি করে ব্যাটিংয়ে দারুণ ফর্মে থাকা ইংলিশ ব্যাটসম্যানরা।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.