Sylhet Today 24 PRINT

আফগানদের সাথে নাচলেন গেইলও

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৬

আমোদে চরিত্র হিসেবে তাঁর খ্যাতি দুনিয়াজুড়ে। মারকাটারি ব্যাটিং আর তুমুল ফুর্তিবাজ হিসেবে ক্রিস গেইল বিশ্বের নানা প্রান্তেই ভীষণ জনপ্রিয়। আফগানিস্তানের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলেননি। হেরেছে তাঁর দলও। ওয়েস্ট ইন্ডিজের মতো কোন টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে আনন্দে আত্মহারা আফগানরা। ক্রিকেটের নবাগতদের সাথে সেই আনন্দ কিনা সামিল হয়ে গেলেন পরাজিত দলের গেইল!

তিনি ক্রিস গেইল বলেই বোধহয় কেউ অবাক হয়নি। তাকে পেয়ে আফগানরাও আনন্দে উদ্বেলিত হয়ে একসাথে নেচেছেন কিছুক্ষণ।

রোববার (২৭ মার্চ) নাগপুরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন গেইল। তাঁর দল ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে হেরে গেছে আফগানিস্তানের বিপক্ষে।

এই ম্যাচ হারলে এ-গ্রুপে শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলবে ক্যারিবিয়ানরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.