Sylhet Today 24 PRINT

কক্সবাজারে সাকিব দম্পতির রোমান্স

স্পোর্টস ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটাররা দীর্ঘ সময় ছুটি পেলেও সাকিব সেখানে ব্যতিক্রম। কারণ বিশ্বকাপের পরপরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এই সময়ের মাঝেই কক্সবাজারের সমুদ্র সৈকতে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সাথে রোমান্টিক সময় পার করছেন সাকিব।

ফেসবুকে উম্মে আহমেদ শিশিরের দেয়া স্ট্যাটাসে তারই বহি:প্রকাশ ঘটেছে।

স্ট্যাটাসে একটি ডিনারের ছবি পোস্ট করেছেন শিশির। ক্যাপশনে তিনি লিখেছেন, সাগর আমাদের জন্য খোলা আকাশের নিচে রোমান্টিক পরিবেশ তৈরি করে দিয়েছে। চারিদিকে সাগর ছাড়া আর কোন শব্দ নেই। আরো একটা দিন লাখোবার মনে করিয়ে দিচ্ছে আমরা একে অপরকে কতটা ভালোবাসি।

এছাড়াও সকালের নাস্তার একটি দৃশ্যও ফেসবুকে আপলোড করেছেন সাকিবপত্নী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.