Sylhet Today 24 PRINT

অবসরের প্রশ্নে বিদেশী সাংবাদিককে চমকে দিলেন ধোনি [ভিডিও]

নিউজ ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৬

যখনই ক্রিকেটের মাঠে ভারত ব্যর্থ হয়েছে ধোনির দলে থাকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু মি. কুল মাঠেই সব সমালোচনার জবাব দিয়েছেন।

বৃহস্পতিবারের সেমি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর এক বিদেশী সাংবাদিকের প্রশ্নে মজাই করে বসলেন ধোনি।

 ম্যাচ শেষে সাংবাদ সম্মেলনে এক সাংবাদিক ধোনিকে প্রশ্ন করলেন আপনি কি এবার অবসরে যাচ্ছেন?

এর উত্তরে ওই সাংবাদিকের সঙ্গে ডেকে নিলেন ঠিক তার পাশের চেয়ারে!

ধোনি সাংবাদিককে উল্টো জিজ্ঞেস করে বসলেন, তুমি কি চাচ্ছো আমি অবসরে যাই!

এ প্রশ্নে সাংবাদিকের জবাব, না। আমি শুধু জিজ্ঞাসা করছি। 

ধোনি তখন বললেন, আমি ভেবেছিলাম এ প্রশ্নটি ভারতের কোন সাংবাদিক করবে! কিন্তু তুমি করে ফেললে। যাই হোক তুমি কি মনে করেছো আমি আনফিট?

সাংবাদিক উত্তর দিলেন, না।

ধোনি তাকে আবার প্রশ্ন করলেন, তুমি আমার দৌঁড়ানো দেখেছো?

সাংবাদিকের তাৎক্ষনিক উত্তর, ভেরি ফাস্ট।

ধোনি আবার প্রশ্ন করলেন, আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবো না?

সাংবাদিকের উত্তর, হ্যাঁ, কেনো নয়।

এই কথা শুনে ধোনি নিজেই বললেন, তুমি তোমার উত্তর পেয়ে গেছো।

শেষে জানালেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের কোন ইচ্ছে নেই ভারতীয় অধিনায়কের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.