Sylhet Today 24 PRINT

ভারতের পরাজয়ে উচ্ছ্বাস প্রকাশের পর ক্ষমা প্রার্থনা মুশফিকের

স্পোর্টস ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৬

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয়ের পর প্রথমে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিকেটার মুশফিকুর রহিম। পরে এ নিয়ে সমালোচনা উঠলে ভারতীয় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মুশফিক ম্যাচের পর এম এস ধোনির সাক্ষাৎকারের ভিডিও পোস্ট দেন এবং ক্যাপশনে লেখেন 'সুখ এটাই... !!!হা হা হা..!! ভারত সেমিফাইনালে হেরেছে।' বিষয়টি ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভালোভাবে নেননি। তাঁরা মুশফিকের সমালোচনায় মুখর হন। পরে বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটসম্যান টুইটার থেকে পোস্টটি মুছে (ডিলিট) ফেলেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

এরপর গভীর রাতে মুশফিক টুইট করেন, 'আপনাদের সবার কাছে দুঃখিত। আমি আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বড় ভক্ত। তবু রূঢ় কথার জন্য দুঃখিত।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.