সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ০২ মার্চ, ২০১৫
নিউজিল্যান্ড পৌঁছে দারুণ চমকপ্রদ সংবর্ধনা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা । নিউজিল্যান্ডের নেলসন শহরের মাউরি আদিবাসী সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহি পোশাক পরে টাইগারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ।
মাউরিরা তাদের সংস্কৃতি তোলে ধরার পাশাপাশি সাকিব-তামিমদের সাথে দারুণ মজায়ও মেতে উঠে । সাব্বির-নাসির-নাসির- মুমিনুল-তামিম- সৌম্য-তাসকিন এমনকি ম্যানেজার সুজনও মাউরি দের সাথে তাল মিলিয়ে নানান মজার অঙ্গভঙ্গি করে শুভেচ্ছার জবাব দেন ।
বৃহস্পতিবার নেলসনের সেক্সটোন ওভালে স্কটিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা । সেই ম্যাচে গ্যালারিতেও মাউরিদের সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ দল