Sylhet Today 24 PRINT

আমলা-ডুপ্লেসিসের সেঞ্চুরীতে দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৪১১

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৫

আইরিশ থেকে বিপক্ষে ব্যাটিং পিচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টাইন ডি কককে হারালেও হাশিম হামলা আর ফাফ ডুপ্লেসিস এর ২৪৭ রানের বিশাল পার্টনারশিপের উপর ভর করে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে দক্ষিন আফ্রিকানরা।
ডু প্লেসিস ১০৯ রান করে কেবিন ওব্রায়েনের বলে বোল্ড হয়ে গেলে উইকেটে আসেন এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটের সব বড় তারকা এবি ডি ভিলিয়ার্স । ৯ বলে ২৪ রানের ইনিংসে আরেকটি তান্ডবের ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু ম্যাকব্রাইন তাকে কট বিহাইন্ড করে আয়ারল্যান্ড শিবিরে স্বস্তি নিয়ে আসেন । আর আগে মারতে গিয়ে ১৫৯ করে ক্যাচ তোলে আউট হয়ে যান হাশিম আমলাও ।

তবে ডেবিড মিলার আর রোশো মিলে ৪০০ পার করে নিয়ে যান দলীয় সংগ্রহ। মিলার ২৩ বলে ৪৬ এবং রোশো ৩০ বলে ৬১ রানের দুটি টার্নেডো উপহার দেন দর্শকদের ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.