Sylhet Today 24 PRINT

আইপিএলে সাকিব বনাম মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মত বাংলাদেশ দলের দুই তারকা সাকিব ও মুস্তাফিজ মুখোমুখি হচ্ছেন।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ (১৬ এপিল) মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

এবারের আইপিএলে সাকিব অবশ্য এখনো কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। অপরদিকে মুস্তাফিজ অভিষেকেই দুর্দান্ত বোলিং করে তাঁর ক্যারিশমা দেখিয়েছেন। এ ম্যাচেও তাই নিশ্চিতভাবেই খেলছেন মুস্তাফিজ।

হায়দ্রাবাদ এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাজে ভাবে হার মানে ডেভিড ওয়ার্নার বাহিনী। অপরদিকে কেকেআর এর দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.