Sylhet Today 24 PRINT

মুস্তাফিজের জন্য বাংলা শিখছেন ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক  |  ২১ এপ্রিল, ২০১৬

মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ভাষা দুর্বোধ ভাষায় নাজেহাল বিশ্বের তাবৎ ব্যাটসম্যানরা। আইপিএল খেলতে যাওয়া কাটার মাস্টারের জন্য প্রতিপক্ষ আঁটছে একের পর এক পরিকল্পনা।

এদিকে মুস্তাফিজের পরিকল্পনায় শান দিতে তার দলের অধিনায়ক ও কোচিং স্টাফদের যে কোন উপায়ই নেই।  বাংলা ছাড়া পৃথিবীর আর কোন ভাষা বলতে তো পারেনই না, বুঝতেও পারেন না মুস্তাফিজ।

সানরাইজার্স হায়দ্রাবাদ তাই দলে একজন দোভাষী রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবেও এতেও মিটছে না সমস্যা। খেলার সময় দোভাষী তো আর মাঠে প্রবেশ করতে পারবেন না। দলের অধিনায়ক ডেভিড
ওয়ার্নার তাই আশ্রয় নিলেন গুগল ট্রান্সলেটের।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) করা এক টুইটে এই অস্ট্রেলিয়ান বলেছেন, মুস্তাফিজের সাথে কথা বলতে গুগলের দ্বারস্থ হচ্ছেন তিনি। অল্প স্বল্প  শিখেও ফেলেছেন বলে লিখেন এই মারকুটে ব্যাটসম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.