Sylhet Today 24 PRINT

লিখন ম্যাজিকে কলাবাগানকে উড়িয়ে দিল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক  |  ২২ এপ্রিল, ২০১৬

ফাইল ছবি

১২৯ বল হাতে রেখে কলাবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এ বছরের ঢাকা প্রিমিয়ার লীগে দুর্দান্ত সূচনা করেছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড।

শুক্রবার (২২ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা মাশরাফির কলাবাগানকে একাই ধ্বসিয়ে দেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। মাত্র ৩৪ রানে ৬ উইকেট নিয়ে

এই স্পিনারের বোলিং তোপে কলাবাগান করতে পারে মাত্র ১৪০ রান। লিখন ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা তাসকিন নিয়েছেন ১ উইকেট। ২ উইকেট নেন সাকলাইন সজীব।

১৪১ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে ৩৩ রানে অধিনায়ক তামিম ও লিটনের দুই উইকেট হারালেও অভিষেক মিত্রের সাথে ভারতীয় উপল কাউল জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অভিষেক ৩৩ রান করে

আউট হলেও কাউল ৪৪ রানে অপরাজিত ছিলেন। জয় নিয়ে মাঠ ছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৩৫ রান। তবে আবহনীর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটার উপল কাউলকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিয়ে না খেলানোর অভিযোগ তুলেছে কলবাগান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.