Sylhet Today 24 PRINT

অসি তান্ডবে পাত্তাই পেল না আগফানরা

অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের পাহাড়ের নিচে চাপা পড়বে আফগানরা এটা অনুমিতই ছিল । আনুষ্ঠানিকতা যা বাকি ছিল তা শেষে ফল দাঁড়ালো - অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী ।

ক্রীড়া প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৫

অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের পাহাড়ের নিচে চাপা পড়বে আফগানরা এটা অনুমিতই ছিল । আনুষ্ঠানিকতা যা বাকি ছিল তা শেষে ফল দাঁড়ালো - অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী ।
৪১৮ রানের টার্গেটে খেলতে নেমে পরাজয়ের ব্যবধান খুব একটা কমাতে পারেনি আফগানিস্তান । অলআউট হয়েছে ১৪২ রানেই ।

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া অসীদের রানের পাহাড়ে তোলেন ডেভিড ওয়ার্নার ১৩৩ বলে ১৭৮ । স্টিভেন স্মিথ ৯৮ বলে ৯৫ ও গ্লান ম্যাক্সওয়েল ৩৯ বলে ৮৮ ।
আগগানদের পক্ষে দুই উইকেট করে পেয়েছে দুই জাদরান। ১৪২ রানে আফগানদের গুটিয়ে দেয়ার পেছনে কাজ করেছে জনসনের ৪ উইকেট । স্টার্ক ও হ্যাজেলহোডের ২টি করে উইকেট ।

এই জয়ের ফলে বাংলাদেশকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল হট ফেবারিট অস্ট্রেলিয়া 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.