Sylhet Today 24 PRINT

চট্টগ্রামের বিপক্ষে ৩৫০ রানে এগিয়ে সিলেট

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ মার্চ, ২০১৫

ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় লীগের ম্যাচে সিলেটের করা ৫০৭ রানের জবাবে তৃতীয় দিনে বৃষ্টির কারনে খেলা বন্ধ হবার আগে  ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম বিভাগ । চট্টগ্রামের পক্ষে মোহাম্মদ নাজিমউদ্দিন সর্বোচ্চ ৪৮ রান করেন ।
এছাড়াও নাফিস ইকবালের ব্যাট থেকে আসে ২৫ রান  । সিলেটের আহমেদ সাদিকুর ৩টি। আবুল হাসান রাজু, নাবিল সামাদ, ও আবু জায়েদ রাহি ১টি করে উইকেট পেয়েছেন ।

এর আগে সিলেট অধিনায়ক অলক কাপালীর ২১১ ও রাজিন সালেহ'র ১১১ রানের কল্যানে বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট বিভাগ । বৃষ্টি কারনে এই ম্যাচে কার্যতে ড্র'র দিকেই এগিয়ে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.