Sylhet Today 24 PRINT

আইপিলের সেরা বোলার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সিজন-৯ এর এখন পর্যন্ত সেরা বোলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান। এ সেরা নির্বাচন দর্শকদের ভোটে।

শনিবার (২৩ এপ্রিল) রাজিব গান্ধী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ।

তখন আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ভোট গ্রহণ করা হয়। যেখানে প্রশ্ন থাকে ‘এবারের ভিভো আইপিএল ২০১৬ এর সেরা বাঁহাতি পেস বোলার কে?’

এই ভোট গ্রহণে দর্শকের ৭১ ভাগ ভোট পান মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের মেক্লেনাঘান ভোট পান ২১ ভাগ। দুই অস্ট্রেলিয়ান বোলার ফকনার ও জনসন ভোট পান মাত্র চার ভাগ।

এ ম্যাচে চলেছে মুস্তাফিজ যাদু। পাঞ্জাবের বিপক্ষে চার ওভার করে মাত্র ৯ রানের বিনিময়ে মুস্তাফিজ শিকার করেছেন ২ উইকেট। এর মধ্যে ছিল একটি মেইডেন ওভার।

এবারের আইপিএলে বাংলাদেশের এই তরুণ বোলার ৫ ম্যাচ খেলে শিকার করেছেন ৭ উইকেট। পাঁচ ম্যাচে মুস্তাফিজের ইকোনমি মাত্র ৫.৭৫।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.