Sylhet Today 24 PRINT

ভিডিওতে আইপিএলে মুস্তাফিজের বিধ্বংসী স্পেল

স্পোর্টস ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

মোট ২৪টি বল, তার মধ্যে ১৭টিই ডট! চার ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়ে দু’টি উইকেট। আইপিএলে কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে  এমন জাদুময় বোলিং এর জন্য মুস্তাফিজ বন্দনায়
মাতোয়ারা এখন ক্রিকেট বিশ্ব।

শনিবারের সন্ধ্যায় সানরাইজার্সের আদরের ফিজের এই বিধ্বংসী স্পেলই গুঁড়িয়ে দিল মিলার-ম্যাক্সওয়েলদের শক্তিশালী ব্যাটিংকে। তাঁর প্রথম ওভারে তো রীতিমতো নাকানিচোবানি খেলেন মনন ভোরা। বলের লাইন-লেংথ কিছুই বুঝতে না পেরে রান আউটই হয়ে গেলেন তিনি। মুস্তাফিজুরের মারাত্মক কাটারে আউট হলেন ক্রিজে জমে যাওয়া শন মার্শও। সবচেয়ে খরুচে শেষ ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।

তার বোলিং ফিগার তাই- ৪-১-৯-২!  ক্রিকেট বিশ্লেষকরা  বলছেন, এমন বোলিং বৈচিত্র এর আগে দেখা যায়নি ক্রিকেটে।

ভিডিওতে দেখে নিন মুস্তাফিজুরের সেই বিধ্বংসী স্পেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.