Sylhet Today 24 PRINT

এডিলেডের উদ্দেশে ঢাকা ছাড়লেন ইমরুল

অপ্রত্যাশিতভাবে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান ইমরুল

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৫

হঠাৎ করেই বা হাতি ওপেনার ইমরুল কায়েসের জন্যে খুলে গেল বিশ্বকাপের দরজা।  বৃহস্পতিবার রাত নয়টায়  অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন এই ইমরুল।  নিয়মিত ওপেনার এনামুল হক বিজয় কাঁধে চোট পাওয়ার কারণে  অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ খেলার সুযোগ আসব বলে ভাবেননি ইমরুল।  দলে ডাক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এই বাহাতি ওপেনার বলেন, ‘আমি আশা করেনি এভাবে দলে ডাক পাব, বিশ্বকাপ খেলার সুযোগ আসবে। তবে অপ্রত্যাশিত এই সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে।’

২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেটে জয় পেয়েছিল টাইগাররা। সেই  ম্যাচে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন এই বাহাতি ওপেনার।  এবারের আসরেকোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে  নয় মার্চ অ্যাডিলেইডে ইংলিশদের মুখোমুখি হবে মাশরাফিরা।

আবারো ইংলিশ বধে ভূমিকা রাখবেন কি না ইমরুল এমন প্রশ্নের জবাবে, এই ওপেনার বলেন, ‘জানিনা খেলব কিনা। তবে খেলার সুযোগ পেলে দেশের জন্যে কিছু করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

এই বাহতি ওপেনার ক্যারিয়ারে  এই পর্যন্ত ৫৩ টি ওয়ানডে খেলে ২৬.৭৩ গড়ে   করেছেন ১৩৯০ রান।  ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ইমরুল কায়েসের ওয়ানডে অভিষেক হয়েছিল।  গত বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছিলেন শেষ ওয়ানডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.